সানচো থাকছেন বরুশিয়াতেই!

কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম খবর দেয়, ১২ কোটি ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন জেডন সানচো। রিপোর্টে এমনো বলা হয়েছিল, শুরুতে ৭ কোটি ইউরো দিয়ে পরে বাকি ৫ কোটি ইউরো দেবে ম্যানইউ। কিন্তু ডর্টমুন্ড সিইও মাইকেল জর্ক বলছেন ভিন্ন কথা। সানচোর বিষয়ে ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল জার্মান ক্লাবটি। ১০ আগস্ট পার হয়ে গেলেও এখনো সানচোর ট্রান্সফার নিয়ে একমত হতে পারেনি ডর্টমুন্ড ও ম্যানইউ। তাই আসছে মৌসুমেও ডর্টমুন্ডেই থাকছেন সানচো। ৮০ লাখ পাউন্ডে ম্যানসিটি থেকে সানচোকে কিনেছিল ডর্টমুন্ড। তিন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯৯ ম্যাচে ৩৪ গোল করে ফেলেছেন। সেই সানচোকে বিক্রি করার কোনো ইচ্ছে নেই, বলছেন বরুশিয়ার সিইও। ‘২০২০-২১ মৌসুমেও সানচো আমাদের সঙ্গে থাকবে। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমার মনে হয় এই উত্তর আপনাদের সবার কৌতূহল মেটাবে।’ তবে অতীতেও জর্ক এমন কথা বলার পরও দল বদলের নজির আছে ডর্টমুন্ড খেলোয়াড়দের। ইন্টারনেট।