নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীতে গোসল করতে নেমে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মদন পৌর সদরের ইমদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ তাসিন আহমেদ (রবি) একই গ্রামের মৃত ওজেদ মিয়ার ছেলে ও পৌরসভার দারুল হাফিজ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুুর ২টার দিকে তাসিন বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে। পানিতে ডুব দিলে উঠতে দেরি দেখে এক ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।