‘করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন’- এই স্লোগান সামনে রেখে ‘নিরাপদ সড়ক চাই’ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মাস্ক ও করোনা ভাইরাস সচেতনতায় করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ আগস্ট দুপুর ১২ ঘটিকায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা, ট্রাফিক বিভাগের টি আই আবু সায়িদ, এস আই মো. মুখলেছুর রহমান।
প্রধান অতিথি বলেন, দুপুরের পর হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং যাদের মুখে মাস্ক নেই তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহসভাপতি ছালেহ আহমেদ, আব্দুল মতিন, সম্পাদক গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, অর্থ সম্পাদক অর্জুন ঘোষ, প্রচার সমপাদক মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, সহ-সম্পাদক ফখরুল আহমেদ, সদস্য শাকিল আহমেদ, ইমন আহমেদ ফাহিম, মো. জালাল মির্জা, ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী সদস্য সামসুল ইসলাম শামীম প্রমুখ।