মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে সব ধর্মাবলম্বী সাংবিধানিকভাবে সমঅধিকার ভোগ করছে। সব সম্প্রদায়ের মানুষকে এ অধিকার ভোগ করতে হবে। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।
গতকাল বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দপ্তর কক্ষ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুরে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন।