বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) ৪ জন। পেট্রোলিয়াম বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল
থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।
সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) ২ জন। ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।
মেডিকেল অফিসার ৪ জন। এমবিবিএস ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা। সহকারী কর্মকর্তা (সাধারণ) ৬ জন। দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলসহ ৪ বছরমেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব) ৩ জন। বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলসহ ৪ বছরমেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি পাস। ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
১২ সেপ্টেম্বর, ২০২০ বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। যঃঃঢ়://নমভপষ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, (পেট্রোবাংলার একটি কোম্পানি) প্রধান কার্যালয়, বিরাসার, ব্রাহ্মণবাড়িয়া।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ আগস্ট, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন