শনিবার দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রূপায়ণ সিটি উত্তরার সামনে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাবিব হাসান, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুর হোসেন, ঢাকা মহানগর উত্তর ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন এবং আওয়ামী লীগ নেতা মোস্তফা মাতুব্বরসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।