নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল জাহের মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে হাফেজিবাগ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে দুপুর ১২টায় শাহি মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উপস্থিত হয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুমের জানাজায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান প্রমুখ অংশ নেন।