মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীর বিভিন্ন এলাকা ও সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল শনিবার পুলিশ ও র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ২ হাজার ১০১ পিস ইয়াবা, ৭ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি ও ৫ লিটার দেশি মদ এবং ১৩৪ পুরিয়াসহ ১৭৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।