এলজিআরডি মন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষের আশা আকাক্সক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধূলিসাৎ করে দিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল।’

এর আগে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।