১৯৭৫ সালে ‘একদলীয় ব্যবস্থা’ তথা ‘বাকশাল’ গঠন না করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তার ফেইসবুক পেজে এ কথা জানান।
মুজাহিদুল ইসলাম সেলিম ফেইসবুকে লেখেন, “১৯৭৫ সালে সিপিবি ‘একদলীয় ব্যবস্থা’ তথা ‘বাকশাল’ গঠন না করার জন্য বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়েছিল। কমরেড মণি সিংসহ পার্টির নেতাদের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তাকে সে পরামর্শ দিয়েছিল। তিনি পার্টির পরামর্শ গ্রহণ করেননি।”