কোয়ার্টার-ফাইনালে লিওঁ’র কাছে ম্যানচেস্টার সিটি হারের মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের এমন এক লাইন-আপ দাঁড়িয়েছে, যা কল্পনায় ছিল অনেকেরই।
দীর্ঘ ২৯ বছর পর ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় সেমি-ফাইনাল লড়াই হতে যাচ্ছে ইংল্যান্ড, স্পেন ও ইতালির কোনো ক্লাবের অংশগ্রহণ ছাড়া।
পর্তুগালের লিসবনে শনিবার রাতে কোয়ার্টার-ফাইনালে ফরাসি ক্লাব লিও’'র কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় ম্যানসিটি। আগের দিন বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে উড়ে যায় স্পেনের ম্যানচেস্টার সিটি।
আগেই বিদায় নিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ইতালির জুভেন্তাস ও ইংল্যান্ডের লিভারপুলের মতো ক্লাবগুলো। অর্থাৎ সেমি-ফাইনাল রাউন্ডে ইউরোপের ফুটবলের উর্বর এই ভূমি’র একটিরও কোনো দল অবশিষ্ট নেই।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির নাম ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল।
এর আগে ১৯৯০-৯১ মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের সেমি-ফাইনাল রাউন্ডে দেশ তিনটির কোনো দল জায়গা করে নিতে পারেনি। ওইবার শেষ চারের লড়াই হয়েছিল জার্মানির বায়ার্ন মিউনিখ-রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো এবং সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড-ফ্রান্সের মার্শেই মধ্যকার।
এদিকে লিওঁ’র সেমি-ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়ে আরও একটি নজির হলো চ্যাম্পিয়নস লিগে। প্রতিযোগিতাটির ইতিহাসে এই প্রথম দুটি ফরাসি ক্লাব একই আসরে ফাইনালের টিকিটের জন্য লড়তে যাচ্ছে। ইতালিয়ান ক্লাব আতালান্তাকে হারিয়ে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালে এবার প্রতিনিধিত্ব আছে মাত্র দুটি দেশের; ফ্রান্সের লিও ও পিএসজি এবং জার্মানির বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপগিজ।
ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ লিও; পিএসজির প্রতিপক্ষ লাইপজিগ।