মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ইউনুছ আলী মারা গেছেন

যুদ্ধকালীন বৃহত্তর খুলনা জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ইনু (৮০) মারা গেছেন।

শনিবার রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইউনুছ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর নগরীর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা হয়। এতে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও বৃহত্তর খুলনা জেলা মুজিব বাহিনীপ্রধান শেখ কামরুজ্জামান টুকু ও মুক্তিযোদ্ধা স ম বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইউনুস আলীকে পাবলা কারিকরপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউনুস আলী ১৯৭১ সালের ২২ ডিসেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে পশ্চিমাঞ্চলীয় ভারতীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন।