আশুলিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা

আশুলিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী লাইজু বেগম (৩২) কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে স্বামী। পরে স্ত্রীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্বামী এনায়েত (৩৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় সিআইপিএল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। 

আটক এনায়াতে (৩৮) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হেতালবুনিয়া গ্রামের ইউনুচ খাঁর ছেলে। তার স্ত্রী আহত লাইজু বেগম (৩২) সিআইপিএল গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরী করেন। 

পুলিশ জানায়, স্ত্রীর লাইজু বেগমের পরকীয়ার ঘটনা জানতে পেয়ে রবিবার দুপুরে স্ত্রীর কর্মরত গার্মেন্টসের সামনে স্বামী এনায়াতে (৩৮) অপেক্ষা করতে থাকে। পরে স্ত্রী অফিস থেকে বের হয়ে আসলে তাকে ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে  আশুলিয়া থানার এসআই হারুন–অর-রশিদ জানান, রবিবার দুপুরে স্ত্রী লাইজ বেগমকে কুপিয়ে হত্যা চেষ্টাকালে এনায়াতে (৩৮) নামের একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে আটক এবং তার স্ত্রীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে সকালে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান থানা-পুলিশের এই কর্মকর্তা।