যাত্রাবাড়ীতে ২৮০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৮০ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রবিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিউদ্দিন হাসান রনি (৪০) ও এনামুল হক (৩০)। 

র‌্যাব ১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।