পদ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া আমিনুল হাসান।
আমিনুলকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করে রবিবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শারমিন আক্তার জাহান সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জারি হওয়া প্রজ্ঞাপনে আমিনুল হাসানকে আগামী তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে গত ২৩ জুলাই আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
নানা সমালোচনার মুখে এর আগের দিন পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আবুল কালাম আজাদ।