মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব: ইউএনবি

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার ঢাকা আসছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। মার্চের পর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর।

দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে শ্রিংলা এ সফরে আসছেন বলে ইউএনবির খবরে উল্লেখ করা হয়। 

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, এ সফরে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের সঙ্গে দেখা করবেন ভবিষ্যতেও যেন দুই দেশের সম্পর্ক অটুট থঅকে সে উদ্দেশ্য নিয়ে। 

দিল্লির বিশেষ বার্তাও এ সময়ে ঢাকাকে অবহিত করবে বলে ওই সূত্র জানায়। 

একই দিনে তিনি ভারতে ফিরে যাবেন। 

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।