চাকরি

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ১৫ জন। প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি পাস অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণির অনার্স (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (আইন) ৪ জন। আইন বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি পাস অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণির অনার্স (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি) ১ জন। লাইব্রেরি ব্যবস্থাপনা বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি পাস অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণির অনার্স (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব) ১৬ জন। বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান ডিগ্রি পাস অথবা সিএ অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট) অথবা এমবিএ। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর) ৭ জন। পুরকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (তড়িৎ) ৬ জন। তড়িৎ কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (যন্ত্র) ১১ জন। যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) ৪ জন। কেমিক্যাল কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ কেমিক্যাল কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব) ৪ জন। বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলসহ ৪ বছরমেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ বিকম বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

৬ আগস্ট, ২০২০ বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

  http://kgdcl.teletalk.com.bd  এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

যোগযোগ : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) প্রধান কার্যালয় ১৩৭/এ, সিডিএ অ্যাভিনিউ, ষোলোশহর, চট্টগ্রাম।

ওয়েবসাইট :  www.kgdcl.gov.bd

সূত্র : ইত্তেফাক, ৫ আগস্ট, পৃষ্ঠা ৩

গ্রন্থনা : আনিকা তাহসিন