ডিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ করেছেন ঠিকাদার হাজী সালেহ মোহাম্মদ।

সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং ইজারা দিয়ে এবং কার্যাদেশ না দিয়ে ফের আগের ব্যক্তিদেরই ইজারা দিয়েছে সম্পত্তি বিভাগের কর্মকর্তা।

হাজাী সালেহ মোহাম্মদ বলেন, ডিএসসিসির কার পার্কিং ইজারার বিজ্ঞপ্তির মাধ্যমে আমার প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। ১৩ মার্চ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠি বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্তে হাজী সালেহ মোহাম্মদকে সর্বোচ্চ দর দাতা হিসেবে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন দেয়া হয়।

তিনি অভিযোগ করেন, আমি সকল শর্ত পালন করে প্রধান সম্পত্তি কর্মকর্তার কাছে কার্যাদেশ চাইলে তিনি তিনি দিই, দিচ্ছি, বলে সময় ক্ষেপণ করেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও সম্পত্তি কর্মকর্তার বরাবর লিখিতভাবে কার্যাদেশ চেয়ে কয়েক দফায় চিঠি দিয়ে কোন জবাব পাওয়া যায়নি। গত ১৫ জুলাই পত্রিকায় ইজারার পুনঃ বিজ্ঞপ্তি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি আদালতে আবেদন করি। গত ১৩ আগস্ট প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক চিঠিতে রিয়াজ উদ্দিনকে বাবুবাজার ব্রিজের নিচের পার্কিংটি ইজারা দেয়া হয়। যা আদালতের আদেশের লঙ্ঘন।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।