বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। তিনি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ছিলেন।
বিটিআরসিতে বর্তমানে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, দুজন কমিশনার (পদ তিনটি) এবং পাঁচ ডিজি আছেন। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও তিনজন কমিশনার এবং সচিবসহ ছয়জন মিলে কমিশন গঠিত হয়।