সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার সকালে নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭১তম জন্মোৎসব পালিত হয়েছে। উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর ফখরুল মেমেরিয়াল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে পূরবী থিয়েটার ও ভোর হলো যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
এ উৎসবে সেলিম আল দীনের নাট্য ভাবনার উপর বিশেষ আলোচনা, তার লেখা নাটকের অংশ বিশেষ পাঠ, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
পূরবী থিয়েটারের সভাপতিা কবি মমতাজ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পূরবী থিয়েটারের সিনিয়র সদস্য মাহবুবুর রহমান মিলন, শাহবাজ খান সানি,কবি,সাংবাদিক ও নাট্যকার ম. জাহান, ফখরুল মেমেরিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সহকারী শিক্ষক আব্দুল মতিন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, এনামুল হক, বাকি বিল্লাহ, সাইদুল ইসলাম, স্বজন সদস্য জাহাঙ্গীর হোসেন, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, নাট্যাচার্য ড. সেলিম আল দীন দেশীয় রীতির সাথে নতুন আঙ্গীক গড়ে বাংলা নাটককে দেশে-বিদেশে এক উচ্চমাত্রায় তুলে ধরেছেন।
ফলে বিশ্বে দরবারে বাঙালির শেকড় সন্ধানী বাংলা নাটক আরো সমৃদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি তার ভাবনা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিয়ে নাট্য ভাবনার আরো বিকাশ ঘটিয়েছেন। উন্মচন করেছেন নাট্যাঙ্গীকের নতুন দ্বার। ফলে বাংলা নাটক টিকে রবে আরো যুগ যুগান্তর।
বক্তারা আরো বলেন, তিনি বেচে থাকলে বাংলা নাটক নিয়ে আরো সৃষ্টিশীল কাজ করতে পারতেন। ফলে তার অসময়ে চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ অনুষ্ঠানে পূরবী থিয়েটার ও ভোর হলো সংগঠনের সকল সদস্য এবং ফখরুল মেমেরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।