স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। এ উপলক্ষে ওই দিন সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে সংগঠনের নেতা–কর্মীরা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া একইদিন বিকেল তিনটায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।