করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গুণী চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। ১৮ আগস্ট, মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে ছটকু আহমেদ বলেন, ‘বেশ কিছুদিন আগেই শরীরে করোনার উপসর্গ পাই। গত ১২ আগস্ট আমার জ্বর আসে। এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্ট পাই, পজিটিভ আসে। আজ হাসপাতালে ভর্তি হয়েছি।’
‘সত্যের মৃত্যু নেই’খ্যাত এই নির্মাতা আরও বলেন, ‘আমার অবস্থা এখনো স্বাভাবিক আছে। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’