নবম-দশম শ্রেণি : জীববিজ্ঞান

নবম অধ্যায় : দৃঢ়তা প্রদান ও চলন

বহুনির্বাচনী

১.         কোন অস্থিসন্ধিটি পূর্ণসচল সন্ধি?

            ক. হাড়ের অস্থিসন্ধি

            খ. মেরুদণ্ডের অস্থিসন্ধি

            গ. করোটিকার অস্থিসন্ধি

            ঘ. আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি

২.         কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কী বলে?

            ক. ল্যাকিউনি         খ. পেরিকন্ড্রিয়াম

            গ. অস্টিওব্লাস্ট         ঘ. কন্ড্রিওসাইট

৩.         পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় কোনটি?

            ক. ফিলামেন্ট         খ. লিগামেন্ট

            গ. টেনডন ঘ. কন্ড্রসাইট

৪.         নিচের কোনটি পেকটোরাল গার্ডলের অংশ?

            ক. স্ক্যাপুলা           খ. স্যাক্রাম

            গ. পর্শুকা  ঘ. পিউবিস

৫.         অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে কী প্রবেশ করে?

            ক. অস্থি   খ. স্টেরয়েড

            গ. রক্তনালি           ঘ. পেরিকন্ড্রিয়াম

৬.         ‘জানু’-তে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়?

            ক. নিশ্চল অস্থিসন্ধি   খ. বল কোটরসন্ধি

            গ. কব্জিসন্ধি           ঘ. ঈষৎসচল অস্থিসন্ধি

৭.         কোমলাস্থি দিয়ে গঠিত

            র. নাকের পিনা       রর. কানের লতি

            ররর. হিউমেরাস

            নিচের কোনটি সঠিক?

            ক. র      খ. র ও রর

            গ. রর ও ররর        ঘ. র, রর ও ররর

৮.         টেনডনের মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হলো

            র. রক্তনালি           রর. লসিকানালি

            ররর. স্নায়ু

            নিচের কোনটি সঠিক?

            ক. র ও রর           খ. র ও ররর

            গ. রর ও ররর        ঘ. র, রর ও ররর

৯.         লিগামেন্ট তন্তুগুলোর মধ্যে কোন কোষ থাকে?

            ক. অস্টিওব্লাস্ট         খ. ফাইব্রোব্লাস্ট

            গ. অ্যারিওলার        ঘ. সিউডোব্লাস্ট

১০.       ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?

            ক. গেঁটে বাত         খ. ম্যালেরিয়া

            গ. অস্টিওপোরোসিস  ঘ. যক্ষ্মা

১১.        অস্টিওপোরোসিস প্রতিকারে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির কী পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন?

            ক. ১২০০ গ্রাম       খ. ১২০০ মিলিগ্রাম

            গ. ১২০ মিলিগ্রাম     ঘ. ১২ গ্রাম

১২.        অস্থির বৃদ্ধির জন্য কোন ধরনের খাদ্য বেশি গুরুত্বপূর্ণ?

            ক. আয়রন ও কপারসমৃদ্ধ খাদ্য

            খ. সালফার ও ম্যাংগানিজসমৃদ্ধ খাদ্য

            গ. ক্যালসিয়াম ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য

            ঘ. নাইট্রোজেন ও ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাদ্য

১৩.       নিচের কোনটি আর্থরাইটিসের লক্ষণ?

            ক. শ্বাসকষ্ট           খ. গিঁট ফুলে যাওয়া

            গ. পেটে পীড়া দেখা দেওয়া

            ঘ. রাতে ঘাম হওয়া

১৪.        যন্ত্রণাদায়ক গিঁটের ওপর স্যাঁক নেওয়া হয় কোন রোগে?

            ক. অস্টিওপোরোসিস খ. আর্থরাইটিস

            গ. বৃক্কে পাথর         ঘ. যক্ষ্মা

১৫.       আর্থ্রাইটিসের প্রতিকার হলো

            র. হালকা ব্যায়াম করা

            রর. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা

            ররর. সঠিক চিকিৎসা করা

            নিচের কোনটি সঠিক?

            ক. র ও রর           খ. র ও ররর

            গ. রর ও ররর        ঘ. র, রর ও ররর

১৬.        টারসালের সংখ্যা কত?

            ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯

১৭.       তরুণাস্থির বৈশিষ্ট্য কোনটি?

            ক. শক্ত ও ভঙ্গুর      খ. তরল

            গ. নরম ও স্থিতিস্থাপক            ঘ. আঠালো

১৮.       কনড্রিনের বর্ণ কী রূপ?

            ক. গাঢ় নীল           খ. হালকা নীল

            গ. গাঢ় হলুদ          ঘ. হালকা লাল

১৯.        টেন্ডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে?

            ক. অস্থি   খ. ঐচ্ছিক পেশি

            গ. অনৈচ্ছিক পেশি    ঘ. হৃদপেশি

২০.       লিগামেন্টের শাখা-প্রশাখার আকৃতি কীরূপ?

            ক. জালিকাকার       খ. সরলাকার

            গ. মৌচাকের মতো   ঘ. থলিকাকার

২১.        কতটি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল তৈরি হয়?

            ক. ২০০ খ. ২০৬ গ. ২১২ ঘ. ২১৮

২২.        পিউবিস কীসের অংশ?

            ক. মেরুদণ্ড            খ. পেলভিক গার্ডেল

            গ. করোটি ঘ. পেকটোরাল গার্ডেল

২৩.       সারকোলেমা হচ্ছে

            র. পেশির আবরণী

            রর. পেশি ও টেন্ডনের সংযোগস্থলে শেষ হয়

            ররর. অস্থির আবরণী

            নিচের কোনটি সঠিক?

            ক. র ও ররর          খ. রর ও ররর

            গ. র ও রর            ঘ. র, রর ও রর

২৪.        অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন প্রয়োজন?

            ক. ভিটামিন-এ       খ. ভিটামিন-বি

            গ. ভিটামিন-সি       ঘ. ভিটামিন-ডি

২৫.       নিশ্চল অস্থিসন্ধি কোনটি?

            ক. করোটিকার অস্থিসন্ধি

            খ. মেরুদণ্ডের অস্থিসন্ধি

            গ. বল ও কোটরের অস্থিসন্ধি

            ঘ. কব্জিসন্ধি

উত্তর

১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক