পাঁচ শূন্য আসনে উপনির্বাচন

দুই দিনে আ.লীগের ৪৩ মনোনয়ন ফরম বিক্রি

সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে গত দুই দিনে ৪৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পেতে নওগাঁ-৬ থেকে ৭, পাবনা-৪ থেকে ১১, ঢাকা-৫ থেকে ৯ ও ঢাকা-১৮ থেকে ১৬ জন প্রার্থী ফরম কিনেছেন। তবে এই সময়ে সিরাজগঞ্জ-১ থেকে ফরম সংগ্রহ করেননি কেউ। গত সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৩ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এরপর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।