চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাম উদ্দীন (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সালম উদ্দীন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, গত কয়েকদিন আগে সালাম উদ্দীনের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। সেসময় তার নমুনা সংগ্রহ করা হয়। পরে সালাম উদ্দীনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন।

গত ১৩ আগস্ট বেলা ১২টার দিকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। যেহেতু তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সেহেতু তার দাফন স্বাস্থ্যবিধি মেনেই সম্পূর্ণ করা হবে বলেও জানান তিনি।