আজিমপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে বাবলু (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার বিকেল ৪টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় তিনি ভবন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

ভবনটির ম্যানেজার মোস্তফা কামাল জানান, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। থাকতেন নির্মাণাধীন ২০তলা ভবনেই। এদিন ১৫তলায় কাজ করার সময় তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য  মৃতদেহ মর্গে রাখা হয়েছে।