ত্রিনবাগো আর বার্বাডোজের জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিনে হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। অপর ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ রানের জয় পেয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। করোনার কারণে এবারের টুর্নামেন্টের পুরোটা হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। বৃষ্টির কারণে গায়ানা ও ত্রিনবাগোর ম্যাচটি ১৭ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাট করতে নামা গায়ানা তোলে ৫ উইকেটে ১৪৪ রান। জবাবে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো। ইন্টারনেট।