করোনা না থাকলে ঈদুল ফিতরেই মুক্তি পেতো ‘শান’। দর্শক একসঙ্গে প্রথমবার দেখতে পেতেন পূজা চেরি ও তাসকিন রহমান। বলাই বাহুল্য, তেমন কিছু ঘটেনি। তবে দুই তারকার ভক্তরা একসঙ্গে শুভেচ্ছা জানানোর সুযোগ পেলেন।
বৃহস্পতিবার ‘পোড়ামন’ নায়িকা ও ‘ঢাকা অ্যাটাক’ ভিলেনের জন্মদিন। দুজনেই পারিবারিক আবহে দিনটি কাটাচ্ছেন।
এর মধ্যে পূজা উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেছেন তাসকিনের সঙ্গে তোলা ছবি, জানালেন জন্মদিনের শুভেচ্ছা। অন্যদিকে তাসকিন বিশেষ এ দিনে একদম চুপচাপ। তবে তাদের ভক্তরা বসে নেই। সিনেমা বিষয়ক নানা পেজে উঠে এসেছে পূজা আর তাসকিনের কথা।
কয়েক দিন আগে ওয়াশ রুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান পূজা। বর্তমানে তিনি ভালোই আছেন। নায়িকার হাতে থাকা ছবির মধ্যে আছে জ্বীন, সাইকো ও হৃদিতা।
অন্যদিকে আধা ডজন সিনেমা আছে তাসকিনের হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য মিশন এক্সট্রিম, মৃত্যুপুরী, অপারেশন সুন্দরবন ও আগস্ট ১৯৭৫।