নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর আবু সিদ্দিক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের মেরাতলী ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সিদ্দিক উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়াল পাড়া গ্রামের মৃত হামিদ মাস্টারের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বেলাব থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আবু সিদ্দিক বোনের সঙ্গে পাশের বাজনাব ইউনিয়নে নানির বাড়িতে বেড়াতে যায়। বেলা ১১টার দিকে এক শিশু তাকে মেরাতলী ব্রিজ থেকে লাফ দিতে দেখে। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল এসে ৬ ঘণ্টা পর বিকেল ৫টায় নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।