ইপিএলের সূচি

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের সূচি প্রকাশ করেছে কর্র্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর লিগের নতুন মৌসুমের উদ্বোধনী দিনে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল। তাদের প্রতিপক্ষ ১৬ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা লিডস ইউনাইটেড।

গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটি ও তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপিয়ান মৌসুম দেরিতে শেষ হওয়ায় আপাতত এক মাস বিশ্রামে থাকবে দল দুটি। তারা ইপিএলে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর। প্রথম দিন ফুলহ্যামের বিপক্ষে খেলবে আর্সেনাল। পরিবর্তিত সূচিতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইউনাইটেড। একই দিন সিটি খেলবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি প্রথম ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে।