সেরা একাদশ নিয়ে নামবে অজিরা

ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেট দিয়ে করোনাপরবর্তী সময়ে মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে আগামী রবিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে অজিরা। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন, সেরা একাদশ নিয়েই মাঠে নামবেন তারা। করোনকালে মানসিকভাবে চাঙ্গা থাকতে দলকে দিয়েছেন বাড়তি পরামর্শও।

সিরিজের টি-টোয়েন্টি পর্বের ভেন্যু সাউদাম্পটনের রোজ বোল। ওয়ানডে সিরিজটা হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। করোনার কারণে ২১ জনের স্কোয়াড নিয়ে ইংল্যান্ড যাবে অজিরা। দু’দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দলের সঙ্গে নতুন আছেন জশ ফিলিপ্পে, ড্যানিয়েল সামস এবং রাইলে মেরেডিথ। এক ভিডিও কলে ল্যাঙ্গার জানিয়েছেন, দল গঠনের সময় সেরা একাদশকেই বেছে নেওয়া হবে। অস্ট্রেলিয়া দল সব সময় এভাবেই নামে। প্রস্তুতিতে যদি নতুন খেলোয়াড়রা ভালো করে সেটা দারুণ হবে। আমি নতুনদের অস্ট্রেলিয়া দলের আবহ বোঝার সুযোগ দিতে চাই।’

ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতে ভারত ও আফগানিস্তানকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। ইন্টারনেট।