করোনাভাইরাসে আক্রান্ত কঠিন এক মৌসুমে লিগ শিরোপা জেতাকে দারুণ অর্জন বললেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ এবারের লিগ শিরোপাকে তার পেশাদার জীবনের অন্যতম সেরা দিন বলেছেন। এই শিরোপাকে জিদান এতটাই গুরুত্ব দিচ্ছেন যে, ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পাশে রাখলেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় মেয়াদে কোচিং শুরু করেছেন জিদান। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালকে কোচিং করিয়েছেন। সেবারও লিগ শিরোপা জিতেছিলেন। কিন্তু এবারের শিরোপার গুরুত্ব জিদানের কাছে বেশি, ‘আমরা লিগ শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছিলাম। করোনা বিরতির আগে আমরা পিছিয়ে ছিলাম, জানতামও না আবার লিগ শুরু হবে কি-না। সেখান থেকে মাঠে ফিরে শিরোপা জেতা আমার সবচেয়ে সুখের মুহূর্ত। যদিও আমরা চ্যাম্পিয়নস লিগ জেতাকেও সবসময় প্রাধান্য দেই। চ্যাম্পিয়নস লিগও জেতার মতো অতুলনীয় শিরোপা আমি লিগের সঙ্গে চ্যাম্পিয়নস লিগকে তুলনা করতে চাই না। তবে এই লা লিগা জয় ছিল সত্যিই বিশেষ কিছু।’ জিদানের ইচ্ছে আছে দুবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার। ইন্টারনেট।