২০১৭ সালে পপ সেনসেশন আরিয়ানা গ্রান্দের ম্যানচেস্টার কনসার্টে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলাকারীর ভাই ২১ বছর বয়সী হাশেম আবেদিকে ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। শুক্রবার এ রায় ঘোষিত হয়।
হামলায় নিহত হয় ২২ জন, আহত হয় ২৩৭ জন। নিহতের মধ্যে রয়েছে সাত শিশু, যাদের একজনের বয়স আট বছর। ২০০৫ সালের লন্ডনে গাড়ির আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন নিহত হয়। এর পরই ভয়ংকর হামলা হিসেবে বিবেচনা করা হয় আরিয়ানার কনসার্টকে।
তবে ভাইয়ের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছেন হাশেম। কিন্তু আদালতে তিনি হত্যা, হত্যার চেষ্টা ও বিস্ফোরণের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
আত্মঘাতী বোমা হামলাকারীর নাম সালমান আবেদি। হাশেম ও সালমানের জন্ম ম্যানচেস্টারে। তবে তাদের মা-বাবার লিবিয়া থেকে ইংল্যান্ডে এসেছিলেন। হামলার আগে সালমান লিবিয়া ভ্রমণ করেন। গত বছর হাশেমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।