কুড়িগ্রামে মাংস রান্না করায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহকে কেন্দ্র করে ফুলবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার সকালে মানত করা একটি ছাগল জবাই দেয় অভিযুক্ত নজির হোসেন। ওই মাংস থেকে কিছু অংশ তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৩) রান্না করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আনোয়ারার গলায় কোপ দেয় নজির।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জানিয়ে ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, আনোয়ারার মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।