অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধকালীন  সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২৩ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৮ বছর বয়সে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।

মোজাফফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি  নেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদে মোজাফফর আহমদের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সামাজিক বিজ্ঞান পরিষদে এবং সকাল ১১টায় ন্যাপ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। রাত সাড়ে ৮টায় ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদের সভাপতিত্বে এক ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে।

১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন মোজাফফর আহমদ। ১৯৩৭ সালে তার রাজনৈতিক জীবনের শুরু। ভাষা  আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।