নর্থ সাউথ ইউনিভার্সিটি

জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাসেম। এছাড়াও ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ ইসমাইল হোসেন এবং জনসংযোগ বিভাগের পরিচালক ও বিশিষ্ট টিভি উপস্থাপক জামিল আহমেদ। বিজ্ঞপ্তি।