চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান দীর্ঘদিন থেকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে ওই পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেবে স্বাস্থ্য বিভাগ।