পরিবেশ দূষণের দায়ে সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত মেসার্স ভান্ডারী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ দূষণবিরোধী অভিযান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ জরিমানা ধার্য করেন।
এর আগে এক শুনানিতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত অটো রাইস মিল স্থাপন ও পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে মেসার্স ভান্ডারী অটো রাইস মিলকে ক্ষতিপূরণ হিসেবে এই জরিমানা ধার্য করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক মো. সামসুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের শুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।