মডেল টেস্ট
(তৃতীয় অধ্যায় থেকে)
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
১. ‘মানুষ যা চেষ্টা করে তাই পায়’ এটি কার উক্তি?
২. মহানবী (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
৩. দেশপ্রেম অর্থ কী?
৪. মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন?
৫. সততা মানে কী?
৬. বায়েজিদ বোস্তামি (রহ.) কোথাকার অধিবাসী ছিলেন?
৭. ক্ষমাশীল ব্যক্তি কে?
৮. মন্দ কাজ কাকে বলে?
৯. আমরা পিতা-মাতার সঙ্গে কীরূপ ব্যবহার করব?
১০. সৃষ্টির সেবা কাকে বলে?
১১. মহানবী (সা.) মক্কাবাসীদের কীসের আহ্বান জানিয়েছিলেন?
১২. আমরা পিতা-মাতার জন্য কী বলে দোয়া করব?
১৩. আমরা বাসার কাজের লোকদের সঙ্গে কীরূপ ব্যবহার করব?
১৪. মহানবী (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন?
১৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
শূন্যস্থান পূরণ করো
১. যার আচরণ ভালো সে সবার সঙ্গে ভালো ---- করে।
২. মানুষ আল্লাহর সব সৃষ্টির প্রতি ---- দেখাবে।
৩. দেশপ্রেম ---- অঙ্গ।
৪. হিজরতের সময় মহানবী (সা.) তার জন্মভূমি ---- অত্যন্ত কষ্ট পেয়েছিলেন।
৫. সততা মানুষকে ---- দেয়।
৬. মায়ের ---- নিচে সন্তানের জান্নাত।
৭. চেষ্টা ও শ্রম ---- চাবিকাঠি।
৮. ভালো কাজে একে অপরকে ---- করবে।
৯. যার মধ্যে সততা আছে তাকে ---- বলে।
১০. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে ---- করেন।
১১. আমরা বেকার লোকদের ---- ব্যবস্থা করে দেব।
১২. মানুষের অধিকারকে ---- বলা হয়।
উত্তর
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. আল্লাহর
২. সুন্দর চরিত্র সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র সবচেয়ে সুন্দর।
৩. দেশকে ভালোবাসা
৪. মদিনায়
৫. সাধুতা
৬. ইরান
৭. যে ব্যক্তির মন উদার, মানুষের জন্য যার দয়া-মায়া বেশি, যে রাগ দমন করতে পারে, সেই ক্ষমাশীল ব্যক্তি।
৮. খারাপ বা অসৎ কাজকেই মন্দ কাজ বলে।
৯. আমরা পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করব।
১০. আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শনকেই সৃষ্টির সেবা বলে।
১১. মহানবী (সা.) মক্কাবাসীকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছিলেন।
১২. পিতা-মাতার জন্য ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা’ বলে দোয়া করব।
১৩. আমরা বাসার কাজের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করব।
১৪. মহানবী (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।
১৫. আমাদের পরিবেশে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর সৃষ্টি, তার সৃষ্টির সমষ্টিই প্রাকৃতিক পরিবেশ।
শূন্যস্থান পূরণ
১. ব্যবহার, ২. দয়া, ৩. ইমানের, ৪. মক্কা নগরী ছেড়ে যেতে, ৫. মুক্তি, ৬. পায়ের, ৭. সাফল্যের, ৮. সহযোগিতা, ৯. সৎ ব্যক্তি, ১০. ক্ষমা, ১১. কাজের, ১২. মানবাধিকার।