সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল রবিবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ ও জগন্নাথপুরের বিভিন্ন সড়ক জীর্ণশীর্ণ। এর মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত সংস্কারের দাবি জানান তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা এ কে আজাদ খান, বিশ্বনাথ বাস শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী, বিশ্বনাথ সচেতন সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খান, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।