লায়ন্স ক্লাবের বঙ্গবন্ধু সেবা সপ্তাহ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ ১-এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২০’ উদ্বোধন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

ডিস্ট্রিক্ট ৩১৫এ ১-এর গভর্নর লায়ন মো. নজরুল ইসলাম সিকদার পিএমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন এমজেএফ, জিএটি এরিয়া লিডার সিএ৬সি নাজমুল হক পিএমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান একেএম রেজাউল হক এমজেএফ। বিজ্ঞপ্তি।