ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনির হোসেন সভাপতি ও সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাবলু ইসলাম অর্ণব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বামপন্থি ছাত্র সংগঠনটির দশম জেলা কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। গতকাল সোমবার সকালে সাভারের বাইপাল ইউনিক এলাকায় অবস্থিত গার্মেন্ট টিইউসির কার্যালয়ে এ কাউন্সিল হয়।
২৩ সদস্যের কমিটির অন্যরা হলেন সহসভাপতি ফাহিম পবন ও আমিনুল ইসলাম শাকিল। সহসাধারণ সম্পাদক খালিদ রাব্বি রেদোয়ান ও তানজিয়া তাসনিম ইতি। দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জিসান। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহাম্মেদ আলী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রাজন আহমেদ, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক লিমা আকতার আফরিন।