হংকংয়ে একই ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

প্রায় সাড়ে চার মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি ফের এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। হংকংয়ের এই বাসিন্দার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার পর সেখানকার বিজ্ঞানীরা বলেছেন, অল্প কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি।

ভাইরাসের জিনগত সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, ওই ব্যক্তির শরীরে ভাইরাসের দুটি প্রজাতি পাওয়া গেছে; যা স্পষ্টতই ভিন্ন। হংকংয়ের এই ব্যক্তির ঘটনা বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষায় দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার নিশ্চিত প্রমাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, একজন রোগীর ওপর ভিত্তি করে কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছানোই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ফের সংক্রমিত হওয়ার ঘটনা বিরল হলেও গুরুতর নয়।