বিদ্যুৎ বিভাগ

শুদ্ধাচার পুরস্কার পেলেন ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান

বিদ্যুৎ বিভাগের আওতাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল বুধবার বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদের কাছ থেকে এ পুরস্কার সম্মানী চেক গ্রহণ করেন।

প্রকৌশলী বিকাশ দেওয়ান পুরস্কারের সমুদয় অর্থ ডিপিডিসির এমপ্লয়িদের কল্যাণ ফান্ডে দান করেছেন। শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে প্রকৌশলী বিকাশ দেওয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের আওতাধীন মাসিক সমন্বয় সভা অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের ২০১৯-২০ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্মসম্পাদনে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তা/কর্মচারীদের পুরস্কারের চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিজ্ঞপ্তি।