বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত নৌসদস্য মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেক বীর বিক্রমের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার তার স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। আবদুল খালেক দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার এই মৃত্যুতে নৌবাহিনী গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুম আবদুল খালেক বীর বিক্রম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১ জুন ১৯৬৩ তারিখে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান এবং ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসরে যান। বিজ্ঞপ্তি।