‘একটি শিশু একটি গাছ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি শিশুকে গাছ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। পারিবারিক উন্নয়ন এবং পরিবেশের ভারসম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ রোপণের মাধ্যমে প্রতিটি শিশু তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসাসেবার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের নিউট্রিশন নিশ্চিত করারও উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। আর এই কার্যক্রমকে প্রসারিত করতে ইউনিয়নভিত্তিক ভলান্টিয়ার ইউনিট এবং মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও রোভারদের মাধ্যমে গঠন করা হয়েছে ত্যাগী ভলান্টিয়ার ইউনিট, যাদের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ শিশুদের তথ্য সংগ্রহ ও গাছ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।