ভারতের অ্যাপোলো হাসপাতাল ক্যানসারের চিকিৎসায় চালু করল নতুন ‘হ্যালসিওন রেডিয়েশন’। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে অনেক নির্দিষ্ট ভাবে ক্যানসার আক্রান্ত কোষ গুলিকে চিহ্নিত করে মেরে ফেলা যাবে।
ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন একটি গুরুত্বপূর্ণ অংশ। রেডিয়েশনের মাধ্যমে ক্যানসার আক্রান্ত কোষ গুলিকে মেরে ফেলা হয়। যাতে সেগুলি আর ছড়াতে না পারে। কিন্তু এর ফলে ক্যানসার আক্রান্ত কোষগুলির পাশাপাশি রেডিয়েশনে নষ্ট হয়ে যায় অনেক সতেজ-স্বাভাবিক কোষও। ফলে রেডিওথেরাপি সময়ে শরীরে অন্য অনেক উপসর্গও দেখা দেয়।
‘হ্যালসিওন রেডিয়েশন’ স্বাভাবিক কোষ তুলনায় কম ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি বুধবার জানিয়েছেন, ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন এই পদ্ধতি আগের রেডিয়েশন ব্যবস্থার চেয়ে আরও দ্রুত কাজ করতে সক্ষম, তাই আরও অনেক বেশি রোগীর চিকিৎসা করা সম্ভব হবে।
তবে, এই চিকিৎসার খরচ সাধারণ রেডিয়েশন চিকিৎসার থেকে বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সূত্র: আনন্দবাজার।