মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছে কয়েদি

ঢাকার মিটফোর্ড হাসপাতাল (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) থেকে এক কয়েদি পালিয়েছেন। মিন্টু মিয়া (২৮) নামের ওই কয়েদি মাদক মামলার আসামি।

শনিবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ওই আসামি হাসপাতাল থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবী।

মিন্টু টাঙ্গাইল জেলা কারাগারের মাদক মামলার হাজতি। তার বুকে ব্যথা ছিল। হার্টের চিকিৎসা শেষে আবার ব্যথা বাড়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করে ২৮ আগস্ট ভর্তি করা হয়।

এ ঘটনায় কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।