নিত্যপ্রয়োজনীয় ৫ অ্যাপ

স্মার্টফোনে অনেক প্রয়োজনীয় অ্যাপই থাকে। অ্যাকাডেমিক পড়াশোনার উন্নতিতে সহায়তা করে এমন কয়েকটি অ্যাপও ফোনে থাকা উচিত। শিক্ষামূলক অনেক অ্যাপ থেকে বাছাই করে নিত্যপ্রয়োজনীয় পাঁচ অ্যাপের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাত হাবিব

Buddytalk

ইংরেজি শিখতে গেলে কথা বলার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা কথা বলার পার্টনার না পাওয়ায় সচরাচর কথা বলতে পারি না। তাই ইচ্ছা থাকলেও আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে তুমি ইংরেজিতে কথা বলার পার্টনার খুঁজে পাবে।

Moon+Reader

মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ হয় না। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মধ্যেই খুঁজে নিতে পারবে তোমার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

Photomath 

হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লে। ওই সময় তোমার সঙ্গে কেউ নেই যে তোমাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুললেই সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

Robi 10 Minute School

স্কুল লেভেলের সব শ্রেণির প্রায় সব সাবজেক্টের ভিডিও, স্মার্টবুক ও কুইজ দেওয়া আছে এই অ্যাপে। যেকোনো সমস্যার জন্য এই অ্যাপের সাহায্য নিতে পারো। এই অ্যাপটি তোমার পড়াশোনা অনেকাংশে সহজ করে দেবে। তা ছাড়া রয়েছে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের দিকনির্দেশনা।

Camscanner

বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলে। তার নোট খাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে তুমি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখো তাহলে কেমন হয়? এই অ্যাপটি তোমাকে যেকোনো ডকুমেন্ট স্ক্যান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।