রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের ত্রাণসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিরলবাড়ির টেক এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। এ সময় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, করোনার আতঙ্কের কারণে গত কয়েক মাস ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি বসুন্ধরা ও রংধনু গ্রুপ বেসরকারিভাবে রূপগঞ্জের মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকব তত দিন যেন রূপগঞ্জ তথা দাউদপুরবাসীর জন্য সাহায্য সহযোগিতা করে যেতে পারি।

দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, বর্তমান দেশের এই দুঃসময়ে সরকারের পাশাপাশি বসুন্ধরা ও রংধনু গ্রুপ রূপগঞ্জসহ সারা দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাতে গরিব ও কর্মহীন সব মানুষ পর্যাপ্ত ত্রাণসামগ্রী পেয়েছে। আমি দাউদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ ধরনের সাহায্যের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সাধুবাদ জানাই। পাশাপাশি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক ভাইকে ধান্যবাদ দিচ্ছি। বিজ্ঞপ্তি।